Main Menu

বালাগঞ্জে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ত্রাণ বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর গ্রামের আজিজপুর বাজারে সোমবার বন্যা দুর্গত পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণীর আগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সেনের উপদেষ্ঠা এনামুল হক চৌধুরী বলেন, বিএনপি দেশের প্রত্যেক দূর্যোগময় মুহুর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। বিএনপি গণমানুষের দল। দেশের দূর্যোগে জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছেন।

পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মরম আলী মেম্বারের সভাপতিত্বে ও বালাগঞ্জ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেল’র পরিচালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা এম এ হক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সদস্য রিয়াছত আজিম হক, থানা বিএনপির সহ সভাপতি আমিরুল ইসলাম রুবেল, যুগ্ন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রহিম প্রমুখ।

Share





Related News

Comments are Closed