নবীগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ পৌরসভার পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন আয়োজিত পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবিতে সোমবার সকাল ৯টা থেকে দুপর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। এসময় তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম।
এসোসিয়েশনের সভাপতি ও উপসহকারী প্রকৌশলী মো. শহিদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় দাবি সংবলিত বক্তব্য রাখেন পৌর সচিব মো. আজম হোসেন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সাংগঠনিক সম্পাদক ও স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সহকারী করআদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, কর আদায়কারী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, কার্য সহকারী মো. আবু মুসা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, টিকাদানকারী বনানী দাশ, আছকির মিয়া, আহাদ মিয়া, আলহাজ্ব মো. আবু বকর, আশফাকুজ্জামান বাচ্চু, সম্পা রানী দাশ, গঙ্গেশ দাশ, নিকুঞ্জ দাশ, সাইদুর রহমান সহ সকল পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তাগণ রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি আহবান জানান। অন্যথায় আরো কঠোর কর্মসুচী দেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়।
এদিকে নবীগঞ্জ পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করায় নাগরিকদের দৈন্যদিনের গুরুত্বপূর্ণ কাজ কর্ম ব্যাহত হয়েছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed