নাশকতার তিন মামলায় বুলুর জামিন
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু রাজধানীর মিরপুর থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
সোমবার (২৪ জুলাই) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তার ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
আদালতে বুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এরআগে চলতি মাসে আরও ১৭টি মামলায় হাই কোর্টের অপর দুটি বেঞ্চ বুলুর জামিন মঞ্জুর করেছিলেন। এ নিয়ে মোট ২০ মামলায় জামিন পেলেন তিনি। বুলু বর্তমানে কারাগারে আছেন।
২০১৫ সালে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর শেরে বাংলা নগর, মুগদা, মিরপুর ও বিমানবন্দর থানায় এসব মামলা দায়ের করা হয়।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed