অভিমানী স্ত্রীকে ঘরে ফেরাতে ব্যর্থ হওয়ায় স্বামীর আত্মহত্যা
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: বাহুবলে অভিমানী স্ত্রীকে ঘরে ফিরিয়ে নিতে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল কদ্দুছ নামে এক হতভাগা স্বামী। ঘটনাটি ঘটেছে রোববার (২৩ জুলাই) রাতে উপজেলার কসবাকরিমপুর গ্রামের আব্দুল হান্নান-এর বাড়িতে। সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত আব্দুল কদ্দুছ হবিগঞ্জ সদরের পূর্ব কাটাখালী গ্রামের আব্দুল আউয়ালের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার কসবাকরিমপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মোছাম্মৎ আনোয়ারা বেগমের গর্ভজাত এবং ১ম স্বামীর ঔরষজাত কন্যা ফরিদা বেগমের প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় নিহত আব্দুল কদ্দুছ-এর সাথে। স্বামীর সাথে ঝগড়া-বিবাদের জের ধরে ২ সন্তানের জননী ফরিদা ১৫দিন আগে রাগ করে তার মা মোছাম্মৎ আনোয়ারা বেগমের ২য় স্বামী আব্দুল হান্নানের বাড়িতে চলে আসে। খবর পেয়ে রোববার রাতে আব্দুল কুদ্দুছ তার স্ত্রী ফরিদাকে ঘরে ফিরিয়ে নিতে আব্দুল হান্নানের বাড়িতে আসে। কিন্তু ঘরে ফিরে যেতে রাজি না হওয়ায় রোববার রাতেই সকলের অগোচরে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্দুল কুদ্দুছ।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার এসআই জহিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed