হবিগঞ্জে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে নিখোঁজের ৩দিন পর মামুন মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার কেউন্দা গ্রামের নূর আহমদের ছেলে। সোমবার (২৪ জুলাই) সকাল ৯টায় মামুনের বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে মরদেহটি আরো ২/৩ দিন আগের। তবে এটি হত্যার ঘটনা কি না তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরো জানান, গত ২১ জুলাই মামুন নিখোঁজ হয়েছে মর্মে তার পরিবারের পক্ষ থেকে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More
হবিগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সাইফুল ইসলাম (১৭) নামে কিশোরেরRead More



Comments are Closed