সিলেটে ৮ কলেজের সবাই পাস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে ৮টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গতবছরের চাইতে এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫টি।
রোববার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবছর ২৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাস করে ৪৬ হাজার ৭৯৭ জন। এদের মধ্যে ছেলে ২১ হাজার ৩০জন ও মেয়ে শিক্ষার্থী ২৫ হাজার ৭৬৭ জন। তবে শতভাগ পাস করা কলেজের সংখ্যা কমলেও কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠান নেই এবারও।
কলেজগুলো হল- দক্ষিণ বিশ্বনাথ গার্লস হাই স্কুল এন্ড কলেজ, হাজী আব্দুল আহাদ স্কুল এন্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মোল্লাপুর হাজী আবদু মিয়া কলেজ, কীর্তিনারায়ন কলেজ এবং গজভাগ আহমদ আলী হাই স্কুল এন্ড কলেজ।
২০১৬ সালে সিলেট বোর্ডে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫টি, ২০১৫ সালে ছিল ১৩টি, ২০১৪ সালে ছিল ১০টি এবং ২০১৩ সালে ছিল ৮টি।
উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৭২ শতাংশ। যা গতবারের থেকে ৩ দশমিক ৪১ শতাংশ বেশি। গতবারে পাসের হার ছিলো ৬৮ দশমিক ৫৯ শতাংশ।
গতবারের পাসের হারের সূচক কিছুটা বাড়লেও এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ৭০০ জন শিক্ষার্থী, যেখানে গত বছর ১ হাজার ৩শ’ ৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলো।
Related News
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More



Comments are Closed