কোম্পানীগঞ্জে অবৈধ বোমা ও শ্যালো মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন শাহ আরেফিন টিলায় রবিবার সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল-এর নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যগণের অংশগ্রহণে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত, পরিবেশ বিধ্বংশী ২০টি বোমা ও শ্যালো মেশিন ভেঙে ও পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া পাথর পরিবহনের কাজে ব্যবহৃত ২টি ট্রাক্টরের চাকা নষ্ট করে দেওয়া হয় এবং শতাধিক প্লাস্টিকের পাইপ শাবল দিয়ে ছিদ্র করে দেওয়া হয়। চার ঘণ্টাব্যাপী এ অভিযানে ৫০ লক্ষ টাকার মেশিন ও যন্ত্রাংশ ধ্বংস করা হয়েছে বলে জানা যায়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed