২৯ জুলাই খুলছে এমসি কলেজ ছাত্রাবাস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ভাঙচুরের পর বন্ধ করে দেয়া সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজে ছাত্রাবাস ফের খুলে দেয়া হচ্ছে। আগামী ২৯ জুলাই ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের বৈধতা সাপেক্ষে হোস্টেলে তোলা হবে।
রোববার কলেজ কাউন্সিলের জরুরী সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান ছাত্রাবাসের সুপার ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক জামাল উদ্দিন।
তিনি জানান, আগামী ২৯ জুলাই ছাত্রাবাস খুলে দেয়া হবে। ওইদিন বৈধ ছাত্রদের হোস্টেলে তোলা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১২ জুলাই রাতে ‘ফাও’ খাওয়া নিয়ে ছাত্রলীগের টিটু ও সঞ্জয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে পরদিন ১৩ জুলাই সকালে ছাত্রাবাসের ৩৯ কক্ষ ভাঙচুর করে টিটু অনুসারীরা। উদ্ভূত পরিস্থিতি এড়াতে কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্রাবাস বন্ধ ঘোষণা করা হয় এবং এদিন সন্ধ্যার মধ্যে সকল আবাসিক ছাত্রকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed