Main Menu

এমসি কলেজ অধ্যক্ষ ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থিদের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস ফের খুলে দেওয়ার দাবিতে কলেজ অধ্যক্ষ ভবনের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলমান রয়েছে।
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর গত ১৩ জুলাই সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। রোববার কলেজ কাউন্সিলের সভা হওয়ায় কথা রয়েছে। এ কারণে সকাল থেকে আবাসিক ছাত্ররা এসে জড়ো হয় কলেজ ক্যাম্পাসে। পরে তারা অধ্যক্ষ ভবনের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকেন।
এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য জানা যায়নি।

Share





Related News

Comments are Closed