দর্পন থিয়েটারে বাউল আব্দুর রহমান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একনিষ্ঠশিষ্য বাউল আব্দুর রহমান কিছুটা সুস্থ হয়েছেন। আশংকা মুক্ত হওয়ায় গত ১৮ জুলাই ওসমানী মেডিকেল কর্তৃপক্ষ তাকে রিলিজ দিয়েছেন। সুস্থ হয়ে ফেরার পর বাউল আব্দুর রহমান আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাত করেন সিলেটের প্রতিশ্রæতিশীল নাট্য সংগঠন দর্পন থিয়েটারের সাথে।
দর্পন থিয়েটারের আমন্ত্রণে শনিবার (২২ জুলাই) বিকালে নগরীর ক্বীনব্রীজ সংলগ্ন সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় বাউল আব্দুর রহমান তাঁর মুর্শিদ শাহ আব্দুল করিমকে নিয়ে স্মৃতিচারণ করে বলেন, মুর্শিদের চরণ ধুলি পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। আজ আপনাদের সবার ভালোবাসা পেয়েছি। মানুষের ভালোবাসা পাওয়া খুব কঠিন। আমার জীবন আমার গুরুর দেখানো পথেই চলছে। গুরুর কাজ এখনো অনেক বাকি। আপনারা সবাই দোয়া করবেন কাজগুলো যাতে করে যেতে পারি।
তিনি আরো বলেন, আমার এই দুঃসময়ে আপনারা বিশেষ করে সংস্কৃতি অঙ্গনের যারা আমাকে ভালোবেসে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অভিজিৎ পাল, হুমায়ুন কবির জুয়েল, শান্তনুসেন তাপ্পু, নাহিদ বাবু, অতনু দে প্রমুখ। (বিজ্ঞপ্তি)
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed