বিয়ানীবাজারে ৬দিন ধরে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়দেশ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী শিব্বির আহমদ রোম্মান (১৩) ও একই উপজেলার মোড়াগঞ্জ টাইটেল মাদ্রাসার শিক্ষার্থী সাজ্জাদ (১৬) কে গত ছয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না।
গত ১৭ জুলাই সকাল সাড়ে ১০টায় উভয়ই মাদ্রাসা যাওয়ার জন্য বের হয়ে আর বাসায় ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে বিয়ানীবাজার থানায় পরিবারের পক্ষথেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিব্বির আহমদ রোম্মানের জিডি নং ৯৭৪/২১-০৭-১৭ ও সাজ্জাদের জিডি নং ৮৭৫/১৯-০৭-১৭।
শিব্বির সুনামগঞ্জের সদর উপজেলার কলাইয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। বর্তমানের তারা পরিবার নিয়ে বিয়ানীবাজারের পূর্বখাসা শহীদটিলার আঃ মোতালিবের বাড়িতে থাকেন। সাজ্জাদ একই এলাকার আমিরের ছেলে। কেউ তাদের সন্ধ্যান পেলে শিব্বিরের পিতা ফারুক মিয়ার মোবাইল ০১৭৫২০৬০৯৪৪ নাম্বারে বা বিয়ানীবাজার থানা পুলিশের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed