Main Menu

নবীগঞ্জে মোটর সাইকেল খাদে পড়ে ৩ স্কুলছাত্র আহত

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় তিন স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে । তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে সাড়ে ৩টার দিকে মোটর সাইকেল যোগে দেবাপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে যাচ্ছিল দিনারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মনি আহমেদ, নাবিল আহমেদ ও ফাহিম আহমেদ। পথিমধ্যে মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও নামকস্থানে পৌছাঁর পর হঠাৎ একটি কুকুর মোটর সাইকেলের সামনে পড়লে কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলটি পাশের খাদে পড়ে যায় । এসময় মোটর সাইকেলে থাকা দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র মনি আহমেদ, নাবিল আহমেদ ও ফাহিম আহমেদ গুরুতর আহত হয় । পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

Share





Related News

Comments are Closed