সিলেটে সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তাসহ নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি এলাকার চানপুরে সিমেন্টববাহী কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তা হরন দাস।তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার বাগবাড়ি এলাকায়। নিহত অন্যজন ছাতকের বাসিন্দা রুহুল আমিন দুলন। তিনি সিলেট পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষের ছাত্র।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নিহত গোলাপগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তাহরন দাস দাপ্তরিক কাজ কর্মশেষে বিকালে সিএনজি অটোরিক্সাযোগে ছাতকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে চানপুর নামক স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। পরে তাদের লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে জেলা শিক্ষা অফিসার নুরুল ইসলামসহ শিক্ষা বিভাগের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
দুর্ঘটনার পর বিক্ষোব্দ জনতা সড়কটি অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি মোশারফ হোসেন ভূইয়া।
তিনি জানান, লামাকাজির চাঁনপুর এলাকায় সিলেট থেকে বিশ্বনাগামী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি সড়কের পাশে খাদে পরে যায় এবং অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।
ওসি জানান, হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অবরোধকারীদের সরিয়ে যান চলাচল চালুর চেষ্টা চলছে।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed