Main Menu

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ কলেজছাত্র আহত

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার বিকেলে সড়ক দূর্ঘটনায় দুই কলেজ ছাত্র আহত হয়েছে ।
আহতরা হলেন- উপজেলার গজনাইপুর ইউনিয়নের ইউপি সদস্য শতক গ্রামের নুরু মিয়া’র পুত্র মিজান আহমেদ (২২) ও গজনাইপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সবুজ মিয়া (২২) । গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, নবীগঞ্জ সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের পরীক্ষা শেষে মিজান ও সবুজ মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন । পথিমধ্যে বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া বাজারে পৌছাঁর পর ব্যাটারি চালিত রিকশা হঠাৎ মহাসড়কে চলমান অবস্থায় ঘুরানোর চেষ্টা করে। এসময় ব্যাটারি চালিত রিকশার সাথে মোটর সাইকেলের মারাত্মকভাবে ধাক্কা লাগে । এ সময় মিজান ও সবুজ ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) রাসেলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

Share





Related News

Comments are Closed