দলীয় মনোনয়ন পেলে স্বামীর আসনে নির্বাচন করবেন লুনা!
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় মনোনয়ন পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসন থেকে নির্বাচন করার ইচ্ছার কথা জানিয়েছেন নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী ও সংগঠনের চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদী লুনা।
লন্ডনে বড় ছেলে আবরার ইলিয়াসের স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে সেখানে অবস্থান করা লুনা স্থানীয় একটি টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে তার ইচ্ছার কথা জানান। তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সহায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি। ওই নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে তার স্বামীর আসন সিলেট-২ আসনে নির্বাচন করবেন তিনি।
তবে নির্বাচন পর্যন্ত ইলিয়াসের সন্ধান না মিললে আর বিএনপি নির্বাচনে গেলে দলের মনোনয়ন পাওয়া সাপেক্ষে স্বামীর আসনে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে তার এমনটিও উল্লেখ করেন তিনি।
ছেলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে বাবা নেই এই দুঃখ সবার মনে উল্লেখ করে তিনি বলেন, ‘তার স্বামীর স্বপ্ন ছিল ছেলে ব্যারিস্টার হবে। এর প্রথম ধাপ গ্রাজুয়েশন শেষ হয়েছে। কিন্তু এই উৎসবে বাবা নেই।’-এমন কথা বলে তিনি চোখের পানি ফেলতে থাকেন।
সবশেষে ইলিয়াস আলী পরিবারের কাছে এবং জনগণের সামনে সুস্থভাবে ফিরে আসবেন এমন কামনা করছেন তিনি ও তার ছেলে মেয়েরা।
ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে এলএলবিতে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। সেখানে গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে দুই ছেলেমেয়েকে নিয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন তিনি।
গত ৯ জুলাই সকালে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাকে সেখান থেকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ। এর পর হাইকোর্টে রিট করেন তিনি।
পরে উচ্চ আদালতের আদেশের পর গত বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ছোট ছেলে লাবিব সারার ও ছোট মেয়ে সাইয়ারা নাওয়ালকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেন।
ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনা দম্পতির ছোট ছেলে লাবিব সারার যুক্তরাজ্যের কভেন্ট্রি ইউনির্ভাসিটিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল সপ্তম শ্রেণির ছাত্রী।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর মহাখালীতে বাসার কাছে ইলিয়াস আলীর গাড়ি পাওয়া যায়। তখন থেকে নিখোঁজ ইলিয়াস ও তার গাড়িচালক আনসার আলী। ইলিয়াস বিএনপির গত কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট জেলা কমিটির সভাপতিও ছিলেন তিনি। লুনা বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। তথ্যসূত্র: চ্যানেল এস নিউজ
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed