Main Menu

জগন্নাথপুরে দশ কেজি গাঁজাসহ আটক ১

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট লালা বাজার ফাড়ির ওসি (তদন্ত) আকরাম আলী ও এসআই খন্দকার সাইদ আহমদের নেতৃত্বে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন দল জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবদুল আহাদকে (৪৫) আটক করেন। সে জগন্নাথপুর গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। এর আগে তারা জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না-নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ছিল। পরে গাঁজাসহ আটককৃতকে জগন্নাথপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

Share





Related News

Comments are Closed