সিলেটে সাবেক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: অবসরপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো রফিক উদ্দিন ২দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তিনি গত সোমবার সকাল ৯টার দিকে সিলেট মহানগরীর দরগা মহল্লা এলাকার পায়রা ১০১ নম্বর ভাড়া বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত কাজে বাংলাদেশ ব্যাংকে যান। সকাল ১০টার দিকে সেখান থেকে বের হবার পর থেকে তার কোন সন্ধান মিলছে না।
মো রফিক উদ্দিনের স্থায়ী ঠিকানা জকিগঞ্জ উপজেলার খিলগ্রামে। তার বয়স ৬৫ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, পরনে ছিল সার্ট ও পেন্ট। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
তার নিখোঁজের ব্যাপারে সিলেট কোতয়ালি মডেল থানায় জিডি এন্ট্রি (নম্বর ১৩০৭/১৭.০৭.১৭) দেয়া হয়েছে। কেউ তার সন্ধান পেলে ০১৬৭৫৮৬৯৮৯৭-এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
Related News
সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৩ বছর পলাতক থাকার পরRead More
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলেRead More



Comments are Closed