জগন্নাথপুরে ইয়াবা ও মদসহ আটক ২
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর এএসআই শাহিন আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাটলি ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলীকে (২৮) আটক করেন। সে একই ইউনিয়নের লাউতলা গ্রামের আবর আলীর ছেলে।
এদিকে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী শিশির রায়কে (৬০) আটক করেন। তিনি জগন্নাথপুর গ্রামের মৃত নব নারায়ন রায়ের ছেলে।
পৃথক ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed