জগন্নাথপুর থেকে চুরি যাওয়া ৫টি গরু মদন থেকে উদ্ধার
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে চুরি যাওয়া ৫টি গরু নেত্রকোনা জেলার মদন থানার কুলিহাটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় গরু চুরির দায়ে মিলন মিয়া (২৫) নামের এক গাড়ি চালককে আটক করা হয়। সে জগন্নাথপুর পৌর শহরের জগন্নাথপুর গ্রামের আবদুল জলিল ময়নার ছেলে।
জানা গেছে, গত শুক্রবার রাতে জগন্নাথপুর গ্রামের বিভিন্ন মালিকের ৫টি গরু চুরি হয়। একটি চোরচক্র গরুগুলো কৌশলে চুরি করে ইঞ্জিন নৌকাযোগে নেত্রকোনা জেলার মদন থানা এলাকায় নিয়ে যায়। সেখানে গরুগুলো বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করতে চাইলে স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে জগন্নাথপুর সদর বাজার ব্যবস্থাপনা কমিটির সহ-সেক্রেটারি জুনেদ আহমদ ভূইয়ার কাছে এমন খবর আসলে তিনি পরদিন শনিবার মদন চলে যান। সেখানে গিয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য লোকজনের সহযোগিতায় চুরি যাওয়া গরুগুলো সহ মিলন মিয়াকে মদন থানা পুলিশের কাছে সোপর্দ করেন। অবশেষে সোমবার জগন্নাথপুর থানার এসআই গোলাম মোস্তফা মদন থানা পুলিশের কাছ থেকে জগন্নাথপুর থেকে চুরি যাওয়া ৫টি গরুসহ আটক মিলন মিয়াকে নিয়ে আসেন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে।
Related News
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More



Comments are Closed