Main Menu

জরায়ু ক্যান্সারে আক্রান্ত সাবিনা বাঁচতে চায়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের হতদরিদ্র ঠেলা চালক বাবুল মিয়ার স্ত্রী এক পুত্র সন্তানের জননী সাবিনা বেগম (৩২) দীর্ঘদিন ধরে জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে অর্থাভাবে বর্তমানে বাড়িতে আছেন। ক্যান্সার নিরাময়ের জন্য প্রতি সপ্তাহে ২/৩ বার কেমোথেরাপি নিতে প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। যার জন্য প্রয়োজন প্রচুর টাকা। হতদরিদ্র পরিবারের এত টাকা জোগাড় করার কোন উপায় নেই। যা সহায় সম্বল ছিল তা বিক্রি করে এতদিন কোন রকমে চিকিৎসা চলছিল। সকলের সামান্যতম সহযোগিতায় হাঁসি ফুটে উঠতে পারে সাবিনার পরিবারে।
সাবিনা বেগম চিকিৎসার অভাবে নিজ গৃহে মৃত্যুর প্রহর গুনছেন। মৃত্যু তাকে প্রতিনিয়ত কাছে টানার চেষ্টা করছে। আমরা মানবিকতার জন্য কি পারিনা সাবিনার জন্য হাতটা প্রসারিত করতে। হাজারো দয়াশীল হাতই পারে একটি শিশু তার মাকে, একজন স্বামী তার স্ত্রীকে একটি পরিবারের কাছে ফিরিয়ে দিতে। আসুন আমরা হাত বাড়াই সাবিনাকে বাঁচানোর জন্য যার যার সাধ্যমত।

Share





Related News

Comments are Closed