Main Menu

নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে আহত ১২

ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি : গর্ত থেকে বাচঁতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এনা পরিবহণের একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান উল্টে চালক,,সবজি ব্যবসায়ীসহ ১২জন গুরুতর আহত হয়েছেন । আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
সোমবার সকাল ৭টার দিকে মৌলভীবাজারের সরকার বাজার থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যান (নং ঢাকা মেট্রো ন- ১১-৭৬৬৫) ও ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহণের বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারের নিকটে পৌছা মাত্রই মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষে পিকআপ ভ্যান উল্টে যায় এবং পিকআপ ভ্যানে থাকা চালক, সবজি ব্যবসায়ীসহ ১২জন গুরুতর আহত হন। এসময় এনা পরিবহনের বাসটি পালিয়ে যায় । পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে । তাৎক্ষনিক আহতদের পরিচয় জানা যায়নি। আহত সবজি ব্যবসায়ীরা সবজি কেনার জন্য বাহুবল উপজেলার দিগম্ভর বাজারের উদ্দেশ্যে পিকআপ ভ্যানে করে আসছিলেন ।
উল্লেখ্য গত ২৮ জুন বুধবার একইস্থানে সিএনজি ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে মা ছেলে সহ ৫জন নিহত হন ।

Share





Related News

Comments are Closed