Main Menu

নবীগঞ্জে আগুনে কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে গভীর রাতে কৃষকের গোয়ালঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার গজনাইপুর ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি গ্রামে এ ঘটনাটি ঘটে ।
জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে সবাই যখন ঘুমে কাতর ঠিক তখনই গজনাইপুর ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি গ্রামের কৃষক আব্দাল মিয়ার গোয়াল ঘরে আগুন দেয় একদল দুর্বৃত্ত। খানিকক্ষণ পর পাশের বাড়ির লোকজন আব্দাল মিয়ার গোয়াল ঘরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখে আব্দাল মিয়াকে ডাকাডাকি করেন। একপর্যায়ে আব্দাল মিয়ার পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তাৎক্ষিণক পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। পরে দীর্ঘ ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। কিন্ত ততক্ষনে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কৃষক আব্দাল মিয়ার গোয়াল ঘর ।
এ ঘটনায় কৃষক আব্দাল মিয়া জানান, আমরা ঘুমিয়ে ছিলাম, পাশের বাড়ির লোকজনের ডাকে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় পরে উঠে দেখি আমার গোয়াল ঘরে ধাও ধাও করে আগুন জ্বলছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গত বছরের ইউপি নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়াল, বিশিষ্ট মুরুব্বী কদর আলী, ছাত্র উন্নয়ন পরিষদ গজনাইপুর ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সৈরত আহমেদ প্রমুখ।

 

 

Share





Related News

Comments are Closed