Main Menu

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীন দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরীন দিবস আজ রোববার।
২০০৭ সালের ১৬ জুলাই ভোরে ফখরুদ্দিন-মইনউদ্দিনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধানমন্ডির নিজ বাসভবন সুধাসদন থেকে গ্রেফতার করে।

২০০৭ সালের এই দিনে গ্রেপ্তারের আগে শেখ হাসিনার নামে একাধিক মামলা দেয়া হয়। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দলের নিবেদিতকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। দেশে-বিদেশে প্রতিবাদের ঝড় ওঠে। বেশ কয়েকটি দুর্নীতির মামলায় দীর্ঘ ১১ মাস সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দি রাখা হয় তাকে।

প্রায় ১১ মাস অতিবাহিত হওয়ার পর কারাবন্দি শেখ হাসিনার উন্নত চিকিৎসার্থে ২০০৮ সালের ১১ জুন ৮ সপ্তাহের জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। কয়েক দফায় জামিনের মেয়াদ বাড়ানোর পর স্থায়ী জামিন পান তিনি।
এ উপলক্ষে আজ ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সংগঠনের সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি।- খবর বাসস

Share





Related News

Comments are Closed