Main Menu

বিয়ানীবাজারে ড্রেজারে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদী তীরবর্তী আঙ্গুরা মোহাম্মদপুরের বাসিন্দাদের উদ্যোগে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মাধ্যমে নদী ভাঙ্গন সৃষ্টির প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। শুক্রবার দুপুরে আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে কুশিয়ারা তীরে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বৃহত্তর আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার শতশত মানুষ স্বতঃস্ফুর্ত ভাবে অংশ নেন। এর আগে গত ১৫জুন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, কুড়ারবাজার ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ও ২৯ মে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করেন ক্ষতিগ্রস্থ এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীর পরিচয় দিয়ে আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের পার্শ্ববর্তী কুশিয়ারা নদী থেকে একটি মহল ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। ফলে এলাকার স্কুল, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মোরব্বিয়ান ও অন্যায় প্রতিবাদকারীদের বিরুদ্ধে চাদাবাজীর অভিযোগ তুলেছেন, যারা এলাকার মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট ও বাড়িঘর রক্ষার জন্য কথা বলেছিলেন। বক্তারা অবিলম্বে ড্রেজার মেশিন বন্ধ করে এলাকার মানুষের ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা ও রাস্তাঘাট রক্ষার জোর দাবি জানান। মানববন্ধন থেকে মোঃ কালাম উদ্দিন, মোঃ তজমুল ইসলাম, মোঃ জুবায়ের আহমদ কর্তৃক স্থানীয় মোরব্বিয়ানদের প্রতি অশালীন বক্তব্য ও নদীর তীর ভেঙে ড্রেজার মেশিন চালানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নানু মিয়া, হাজী নজমুল ইসলাম, মোঃ রাহান, আতিকুর রহমান, ফরিদ আহমদ, মাহবুব হোসেন, এবাদ উদ্দিন, হেলাল উদ্দিন, নাজিম উদ্দিন, খয়রুল ইসলাম, শহিদ আলম, গৌছ মিয়া, ফারুক উদ্দিন, মনোয়ারা বেগম, অলিউর রহমান প্রমূখ।
এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, এলাকার বৃহত্তর স্বার্থে ও নদী ভাঙ্গন থেকে এলাকা রক্ষাকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সিলেটের জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।

 

 

Share





Related News

Comments are Closed