বিশ্বনাথে ছাত্রলীগের হামলায় ২ ছাত্রদলকর্মী আহত
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ছাত্রদলকর্মীসহ দুইজন আহত হয়েছেন। শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এঘটনা ঘটে। এনিয়ে কলেজ প্রাঙ্গনে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে থানার ওসি শামসুদ্দোহা একদল পুলিশ সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হামলায় আহতরা হলেন-কলেজ ছাত্রদলকর্মী মাছুম আহমদ ও নাঈম আহমদ। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
কলেজ ক্যাম্পাস সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে ছাত্রদলকর্মী মাছুম আহমদ ও ছাত্রলীগকর্মী দেবরাজ’র মধ্যে ঝগড়া হয়। শনিবার নবীনদের স্বাগত জানিয়ে মিছিল শেষে ছাত্রলীগের পক্ষ থেকে ওই দু’জনের বিরোধ নিস্পত্তির জন্য বৈঠকের আহবান করা হয়। বৈঠকে ছাত্রদলকর্মী মাছুম আহমদকে বসতে মানা করেন তার সহযোগী আহত নাঈম আহমদ। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নাঈম আহমদের ওপর হামলা করে। এ ঘটনায় কলেজের পার্শ্ববর্তী কারিকোনা গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে কলেজ গেটে অবস্থান করেন। এসময় ওসির মধ্যস্থতায় লোকজনকে শান্তনা দেয়া হয়। পরে কলেজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় মাছুম আহমদকে আবারও মারপিঠ করে ছাত্রলীগ। তবে স্থানীয় সংবাদকর্মীদের কাছে দেবরাজকে ছাত্রলীগ কর্মী বলে সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সিতল বৈদ্য।
এব্যাপারে ওসি শামসুদ্দোহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। তবে উভয় পক্ষের অভিভাবকদের সঙ্গে আলাপ করে বিষয়টি নিস্পত্তির চেষ্টা করছেন বলে তিনি জানান।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed