সৈয়দা ইকবাল মান্দ বানু’র দুর্নীতি মামলা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সম্পদের ভুল তথ্য দেয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি ও সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল এম এ খানের সহধর্মীনি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর সম্পদের হিসেব চেয়ে নতুন করে নোটিশ দিতেও দুদককে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইকবাল মান্দ বানুর লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
বর্তমানে এ মামলা ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। তবে আজকের আদেশের পর এ মামলার কার্যক্রম আর চলবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে তারেকের শাশুড়ির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। এ ছাড়া এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত বছরের ২ ফেব্রুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসেব না দেয়ার মামলা বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরে হাইকোর্টের এ খারিজ আদেশের বিরুদ্ধে একই বছরের ২৮ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন ইকবাল মান্দ বানু। সেই লিভ টু আপিল নিষ্পত্তি করে আদালত এ আদেশ দেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed