Main Menu

দক্ষিণ সুরমায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে জনতা তাদের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করে জানান, হতাহতদের পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed