Main Menu

অবশেষে স্থানান্তরিত হচ্ছে সিলেটের একমাত্র ফুটওভার ব্রীজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবশেষে ২২ মাসের মাথায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে স্থাপিত একমাত্র ফুট ওভারব্রীজটি স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। এটি এখন দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে স্থানান্তর করা হবে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পরামর্শক্রমে এটি নতুন স্থানে স্থানান্তর করা হবে। এটি অপসারণের পর কোর্ট পয়েন্ট এলাকা সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। শিগগিরই এটি স্থানান্তর প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।
পথচারীদের পারাপারের সুবিধার্থে এবং যানজট কমাতে নির্মিত এই ফুট ওভারব্রীজ ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে ব্যয় হয়েছিল ১ কোটি ৬৬ লাখ টাকা। অর্থমন্ত্রী তার বিশেষ কোটা থেকে এ বরাদ্দ প্রদান করেন। সম্পূর্ণ স্টিলের স্ট্রাকচার দিয়ে এটি নির্মিত।
কোর্ট পয়েন্টের কালেক্টরেট মসজিদ ও মধুবন সুপার মার্কেটের সম্মুখে ফুট ওভারব্রীজটি নির্মাণের পর থেকে এটি অনেকটা অকেজো অবস্থায় পড়ে রয়েছিল। রাস্তায় প্রচন্ড যানজটের মধ্যেও এটি ব্যবহারে পথচারীদের অনাগ্রহ ছিল। ফুট ওভারব্রীজ থাকার পরও পথচারীরা পাঁয়ে হেঁটে সড়ক পার হতেন। যারা এটি ব্যবহার করতেন-তারা কেবল সেলফি তোলার জন্য এটি ব্যবহার করতেন। অনেক সময় সন্ধ্যার পর বখাটেরা ফুট ওভারব্রীজে উঠে নানা অপতৎপরতা শুরু করতো। এমন বাস্তবতায় এটি স্থানান্তর করা হচ্ছে বলে সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে।

 

Share





Related News

Comments are Closed