নিখোঁজ ইলিয়াসপত্নীর বিদেশ যেতে বাধা নেই
বৈশাখী নিউজ ডেস্ক : বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনার বিদেশ যাত্রায় অনুমতি দিয়েছেন হাইকোর্ট। লন্ডনে যাওয়ার আগে শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ফলে লুনার বিদেশ যাত্রায় আর কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে তাহসিনা রুশদী লুনার পক্ষে শুনানি করেন আইনজীবী সগির হোসেন লিয়ন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
ইলিয়াস আলীর বড় ছেলে আবরার ইলিয়াস এবার যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করছেন। অভিভাবক হিসেবে আগামী সপ্তাহে ওই অনুষ্ঠানে যোগ দিতে ছোট দুই ছেলেমেয়েকে নিয়ে ৯ জুলাই যুক্তরাজ্যে যেতে চাইছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। কিন্তু শাহজালাল বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। এর বিরুদ্ধে তিনি একটি রিট আবেদন করেন। আদালত সেই রিটের শুনানি শেষে এ আদেশ দেন।
সিলেটের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল নিখোঁজ হন। বিএনপির অভিযোগ, সরকার তাকে গুম করেছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে সরকার। ইলিয়াস বিএনপির গত কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট জেলা কমিটির সভাপতিও ছিলেন ইলিয়াস আলী।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed