Main Menu

স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ অভিভাবক ফোরাম’র সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ অভিভাবক ফোরাম এর এক সভা রোববার রাতে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। অভিভাবক ফোরামের আহবায়ক ফয়জুল আনোয়ার আলাওরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্কলার্সহোম অভিভাবক ফোরামের পাচটি ক্যাম্পাসের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইংলিশ মিডিয়াম স্কুল সমুহে পুনঃ ভর্তি ফি নেয়া সংক্রান্ত আদালত কর্তৃক দেয়া নির্দেশনা সমুহ অনুরূপ সকল শিক্ষা প্রতিষ্ঠান সমুহের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও স্কলার্সহোম এর প্রতিটি ক্যাম্পাসের সার্বিক পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা সহ অন্যান্য বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
সভায় অবিলম্বে সার্বিক বিষয়াবলী নিয়ে ট্রাস্ট সচিবের সাথে বৈঠকে বসার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সুজাত আলী রফিক, মোঃ জমির উদ্দিন, আব্দুল মালিক জাকা, প্রকৌশলী মাহমুদ, শেখ মোঃ আজাদ, সৈয়দ কামাল, মোঃ বিলাল খান, জান্নাত আরা খান, তোফায়েল আহমদ, রুয়াইব আহমদ রুয়েদ, মোঃ মইনুল ইসলাম, বিশ্বজিত রায় বিশু, আজমীর আহমদ চৌধূরী প্রমুখ।

Share





Related News

Comments are Closed