Main Menu

খাদ্যসংকটে মৌলভীবাজারের পানিবন্দী ৫ উপজেলার মানুষ

বৈশাখী নিউজ ডেস্ক : প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট দীর্ঘস্থায়ী বন্যায় মৌলভীবাজারের পাঁচ উপজেলায় চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। এসব এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দিলেও তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ করেছেন বানভাসীরা।

এছাড়া পানি এখনও না নামায় মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

পানিবন্দি এসব এলাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন অনেকে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম বলে অভিযোগ বন্যাদুর্গতদের। তবে বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা বাড়ানোর আশ্বাস দিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমান।

এদিকে বন্যাকবলিত এলাকায় পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বেশ কয়েকটি মেডিকেল টিম এমনটি জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সরকারি হিসেব অনুযায়ী বন্যায় মৌলভীবাজারের ৫ উপজেলার ৩ লাখ ১০ হাজার মানুষ গত ২ মাস ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন।

Share





Related News

Comments are Closed