মাধবপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মাধবপুর সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামক এলাকা থেকে রোববার বিকেলে জিন্স প্যান্ট পরিহিত অজ্ঞাত (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওইদিন বিকেলে স্থানীয় লোকজন ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে রাস্তার পাশের একটি ঝোপ ঝাড়ে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এসএম রাজু আহামেদ জানান- ধারণা করা হচ্ছে কোন দ্রুতগামী গাড়ির তাকে ধাক্কা দিলে সে এখানে পরে গিয়ে মারা যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed