Main Menu

সুনামগঞ্জ থেকে নিখোঁজ দু’সহোদর সিলেটে উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর থেকে দুই সহোদর স্কুলছাত্র নিখোঁজের ৫দিন পর সিলেটের কুমারগাঁও বাস ষ্টেশনের একটি চায়ের দোকান থেকে পুলিশ শুক্রবার রাতে উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া দুই স্কুল ছাত্র হলো, উপজেলার বালিজুরী ইউনিয়নের বালিজুরী গ্রামের সাইদুল ইসলামের শিশু পুত্র আবু সুফিয়ান (১৩) ও আবু তালহা (১১)।
জানা গেছে , তাহিরপুরের বালিজুরীর স্কুলে পড়ুয়া দু’সহোদর স্কুল ছাত্র আবু সুফিয়ান ও আবু তালহা গত ৩ জুন সোমবার সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। বিকাল অবধি গড়িয়ে রাতেও তারা বাড়ি ফিরে না আসায় অভিভাবক ও স্বজনরা তাদের খোঁজাখুঁজি করেন। মঙ্গলবার দিনভর অপেক্ষার পর দু’শিশু পুত্র ফিরে না আসায় ও তাদের সন্ধান না পেয়ে রাতে সাইদুল ইসলাম তাহিরপুর থানায় একটি সাধারন ডায়েরি করেন। আবু সুফিয়ান ও আবু তালহা উপজেলার বালিজুরী হাজি এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
এদিকে দু’ স্কু ছাত্র নিখোঁজের বিষয়টি অধিক গুরুত্ব সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন পুলিশের কয়েকটি টিমকে তাদের দ্রত উদ্ধারে বিশেষ নির্দেশনা প্রদান করেন। পুলিশ তথ্য প্রযুক্তি ও একাধিক সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট কুমারগাঁস্থ সিলেট-সুনামগঞ্জ বাস ষ্টেশনের মামুর চায়ের দোকান থেকে তাদের উদ্ধার করে রাতেই সিলেট থেকে ওই শিক্ষার্থীদের নিয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
সুনামগঞ্জ পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন শুক্রবার রাতে এ প্রতিবেদকের নিকট দুই স্কুল ছাত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তবে কী কারনে ওই দুই সহোদর স্কুল ছাত্র বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলো তা এখনো জানা না গেলেও তাদের সাথে কথা বলার পরই এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

Share





Related News

Comments are Closed