নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু
ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষ লোকের হামলায় আহত আব্দুল জব্বার নামের (৫৫) বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। দীর্ঘ ১ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গত বৃহস্পতিবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটি ঘটেছে ওই উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামে। এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, প্রায় মাস খানেক পূর্বে ওই গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে মোঃ মামদ মিয়া, শফিক মিয়া, শাহিন মিয়া, আব্দুল মুমিন, ইছরাক মিয়া গংদের সাথে বিরোধের সৃষ্টি হয়। গত ৬ই জুন মঙ্গলবার দুপুরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইছরাক মিয়া গংদের হামলায় মোঃ আব্দুল জব্বার মিয়া আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। অপর দিকে এ ঘটনায় মামলা হওয়ায় গ্রাম এখন পুরুষ শুন্য।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed