Main Menu

তাহিরপুরে ত্রানের টুকেন নিয়ে সংঘর্ষ, আহত ২০

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে এনজিও সংস্থা ইরার ত্রানের টুকেন দেওয়া কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ২০জন আহত হয়েছে। আহত বাবলু তালুকদার (২৫), নির্মল তালুকদার (৩০) ও স্মৃতি তালুকদার (২৫) ও মেহেদী (১৮) কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুত্বর আহত জুনায়েদ মিয়া (২০) কে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানাযায়, গত বৃহস্পাতিবার বিকালে উপজেলায় দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডালিম মেম্বার তার ওয়ার্ডে এনজিও সংস্থা ইরার ত্রানের ১০টি টুকেন দেওয়ার জন্য একই ইউনিয়নের শাহগঞ্জ শ্রীপুর গ্রামের মাজেদ মিয়াকে দায়িত্ব দেয়।

মাজেদ মিয়া এই ১০টি টুকেন বিলি করে। এ নিয়ে একই গ্রামের অমল তালুকদারের সাথে বৃহস্পতিবার সন্ধ্যার পর তাহিরপুর বাজারে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাতির ঘটনা ঘটে। এই পর স্থানীয় কয়েকজন মিলে বাজারেই বিষয়টি মিমাংসা করে দেয়।

এই ঘটনার সূত্র ধরে দুই পক্ষের লোকজন শুক্রবার সকাল ৯টায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে শাহগঞ্জ গ্রামে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের চেষ্টায় ঘন্টাব্যাপী সংঘর্ষ নিয়ন্ত্রনে আসে। এতে ২০জন আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

তাহিরপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান হাওলাদার এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের কাছে কেউ কোন অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Share





Related News

Comments are Closed