Main Menu

বিএনপি নেতা রাজ্জাকের বাসায় তল্লাসী, নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাসায় আইন শৃঙ্খলাবাহিনী তল্লাসী চালিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এই তল্লাসী চালায় আইন শৃঙ্খলাবাহিনী।
এদিকে, তল্লাসীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শুক্রবার (৭জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন- শাহপরান থানা মুক্তিযোদ্ধা দলের সভাপতি শামীম আহমদ হেলালী, জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহবায়ক রহিম মল্লিক, সুহাদ রব চৌধুরী, শাহপরান থানা মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন খান, সাবেক সদস্য সচিব সেলিম আহমদ চৌধুরী, ফরিদ আহমদ, কাওসার আহমদ মশাহিদ, ইমতিয়াজ আহমদ, ময়নুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, নুরুল ইসলাম, মাছুম আহমদ, তরণী বাবু, রিপন আহমদ, মিজান আহমদ, জামিল আহমদ, সফির উদ্দিন, আব্দুল করিম, আব্দুল আলী, আবুল কালাম চৌধুরী।

 

Share





Related News

Comments are Closed