সিলেটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে যুবক আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর টুকেরবাজার এলাকায় রুমেল আহমদ (২৫) নামে এক যুবক ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (০৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে নগদ ১১ হাজার টাকাসহ ৩টি দামি মোবাইল ফোন নিয়ে যায়।
জানা যায়- ছিনতাইয়ের শিকার রুমেল জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। সে আম্বরখানাস্থ মেসার্স আজিজ স্টোরের ম্যানেজার।
বৃহস্পতিবার দোকানের কাজ শেষে রাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। টুকেরবাজার যাওয়ার পর আরেকটি সিএনজিতে থাকা ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় ছিনতাইকারীরা নগদ ১১ হাজার টাকাসহ ৩টি দামি মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৩য় তলায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি সফিকুল ইসলাম সফিক জানান রাতে টুকের বাজার এলাকায় এক যুবককে আহত অবস্থায় রাস্তায় পেয়ে টহল পুলিশের এসআই নুরে আলম তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানান তিনি।
Related News
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More



Comments are Closed