সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শিশুকন্যা মাইমুনা খাতুনকে (৫) গলাটিপে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন সাদিয়া আক্তার (৩৮) নামে এক মা।
শুক্রবার ভোররাত ৩টার দিকে উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের হরিরামপুর মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সাদিয়া আক্তার হরিরামপুর মাঝাপাড়া গ্রামের এরশাদ আলীর স্ত্রী।
পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আলী জানান, দাম্পত্য কলহের জের ধরে সাদিয়া আক্তার তার মেয়ে মাইমুনা খাতুনকে গলাটিপে হত্যা করে। এরপর ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান মা।
স্বামীসহ বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে খবর পেয়ে পার্বতীপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed