যমুনার পানি বিপদসীমার ১৯ সে.মি. উপরে
বৈশাখী নিউজ ডেস্ক: উজানের পাহাড়ি ঢলে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া দেশের অন্যন্য নদ-নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানান জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান।
তিনি জানান, জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত দুই দিনে যমুনার পানি ৬৮ সেন্টিমিটার বৃদ্ধি পায়। যমুনার পানি বর্তমানে বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে ইসলামপুরের বেলগাছা, সাপধরি, চিনাডুলি, কুলকান্দি, নোয়ারপাড়া ও পার্থশী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
তিনি আরও জানান, যমুনার পানির তোড়ে ভেঙ্গে গেছে ইসলামপুরের উলিয়া হার্ডপয়েন্ট এলাকার যমুনা ভাঙ্গন রোধ এমআরসি প্রকল্পের পাইলিংবাঁধ।
এদিকে পাহাড়ি ঢলে নেত্রকোনার কংস নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বৃহস্পতিবার পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় জেলার কলমাকান্দা উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে৷ পানিতে একাকার হয়ে গেছে সব এলাকা৷ ডুবে গেছে কলমাকান্দা বাজার, নাজিরপুর বাজারসহ অধিকাংশ গ্রাম।
Related News
ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।Read More
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More



Comments are Closed