সিলেটে আলোচিত ব্যবসায়ী ফেনু কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় সিলেটের আলোচিত ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনুকে কারাগারে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত ফেনু সিলেটের অন্যতম ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের একজন।
বৃহস্পতিবার সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুল ইসলামের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গত মে মাসে ফেনুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি (নং ১১) দায়ের করেন ব্যবসায়ী হেলাল উদ্দিন। এর আগে পাওনা টাকা আদায়ে সহযোগীতা চেয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছিলেন হেলাল উদ্দিন।
মামলার এজাহারে জানা যায়- রফিকুল ইসলাম ফেনু বাদীর মালিকানাধীন সফাত উল্লাহ ফিলিং স্টেশন থেকে নগদে-বাকিতে পেট্রোল, ডিজেল, মবিল নিয়েছেন। লেনদেনের এক পর্যায়ে ফেনুর কাছে ৮৬ লাখ ৬২ হাজার ৮২৭ টাকা বকেয়া টাকা আটকা পড়ে। কিন্তু এ টাকা পরিশোধ করতে তিনি নানারকম ছলচাতুরির আশ্রয় নিয়ে উল্টো আত্মৎসাতের চেষ্টা করেন।
এ বিষয়ে হেলাল উদ্দিন গত ১৭ ফেব্রুয়ারি জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রি (নং-৮৬৮) করেন। ডায়রির কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে গত ২ মার্চ রাতে ফেনু হেলালের ব্যবসা প্রতিষ্ঠান সফাত উল্লাহ ফিলিং স্টেশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ নামীয় আইডি দিয়ে একটি ভিডিও বার্তার মাধ্যমে কুরুচীপূর্ণ বক্তব্য প্রদান করেন। যা পরের দিন সকালে হেলালের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে তিনি তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed