Main Menu

তাহিরপুরে সহোদর দুই শিশুছাত্র নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে সহোদর দুই শিশুছাত্র ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। তারা হচ্ছে তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামের মো. ছাইদুল ইসলামের পুত্র মো. আবু সুফিয়ান বাবু (১৩) ও মো. আবু তালহা (১১)। তারা যথাক্রমে বালিজুরী হাজী এলাহী বক্স উচ্চ বিদ্যালয়ের ৭ম ও ৬ষ্ট শ্রেণীর ছাত্র। গত ২ জুলাই সকাল সাড়ে ৮টায় বাড়ি থেকে বের হয়ে তারা আর ঘরে ফিরেনি। এ সময় আবু সুফিয়ান বাবুর পরনে ছিল হলুদ গেঞ্জি ও সাদা-কালো রংয়ের টাউজার এবং আবু তালহার পরনে ছিল নীল গেঞ্জি ও কালো রংয়ের টাউজার। সম্ভাব্য অনেক স্থানে খোঁজ নিয়ে তাদের সন্ধান না পাওয়াতে নিখোঁজদ্বয়ের চাচা মো. আজিজুল ইসলাম গত ০৪ জুলাই তাহিরপুর থানায় ১২৫নং সাধারণ ডায়েরী করেছেন। কেউ তাদের সন্ধান পেলে মো. আজিজুর রহমান মোবাইল-০১৭১৬-৪৩৯৮৫১, অথবা সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed