স্বর্ণের দাম আট সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব বাজারে স্বর্ণের দাম আট সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের আউন্সপ্রতি দাম কমে স্থানীয় মুদ্রায় ৯৭ হাজার ৫৩৬ টাকায় (১ হাজার ২১৯ ডলার ২০ সেন্ট) নেমে আসে।
ফ্যাক্টসেট ডাটার হিসাব অনুযায়ী, এ দাম ১০ মে’র পর সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
বার্তা সংস্থা মার্কেটওয়াচ এর কারণ হিসেবে জানিয়েছে, মূলত যুক্তরাষ্ট্রের ইকুইটির ঊর্ধ্বমুখিতার প্রভাবে স্বর্ণের বাজার বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ হারিয়েছে।
কমোডিটি এক্সচেঞ্জে গত ৩ জুলাই সোমবার আগস্টে সরবরাহের চুক্তিতে স্বর্ণের আউন্সপ্রতি দাম আগের দিনের চেয়ে ২৩ ডলার ১০ সেন্ট বা ১ দশমিক ৯ শতাংশ কমেছে। গত শুক্রবার স্বর্ণের প্রতি আউন্সের দাম স্থির হয় ১ হাজার ২৪২ ডলার ৩০ সেন্ট বা ৯৯ হাজার ৩৮৪ টাকা।
Related News
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকাRead More
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩Read More



Comments are Closed