নকিয়া ৫ ও ৬ স্মার্টফোনে থাকছে যা –
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ববাজারে আসার অপেক্ষায় রয়েছে নকিয়ার নতুন দুটি স্মার্টফোন, নকিয়া-৫ ও নকিয়া-৬। সবকিছু ঠিক থাকলে এ মাসের ১৫ তারিখের মধ্যে বিশ্বের সব দেশের ব্যবহারকারীরা ফোন দুটি কেনার সুযোগ পাবেন। ইতিমধ্যে অবশ্য বেশ কয়েকটি দেশে নকিয়া-৬ অবমুক্ত করা হয়েছে। ফলে আগে থেকেই সেসব দেশের নাগরিকরা নকিয়ার নতুন ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
এক সময়ে বাজারের শীর্ষ নির্ভরযোগ্য হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া বেশ কয়েক বছর আলোচনার বাইরে ছিল। অবশেষে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আলিঙ্গন করার মাধ্যমে আবারও গ্রাহকদের আগ্রহের কেন্দ্রে পরিণত হলো প্রতিষ্ঠানটি।
নকিয়া-৫ এর ফিচার:
নকিয়া ৫ -এর ডিসপ্লে ৫ দশমিক ২ ইঞ্চির। এতে আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২ গিগা র্যামসম্পন্ন এ ফোনের ইন্টারনাল স্টোরেজ ক্ষমতা ১৬ গিগা। এ ছাড়া ফোনটিতে ২৫৬ গিগা পর্যন্ত মেমরি যুক্ত করা যাবে। নকিয়া ৫ -এর ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এতে অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
নকিয়া ৬ -এর ফিচার:
নকিয়া ৬ -এর ডিসপ্লে ৫ দশমিক ৫ ইঞ্চির। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ন্যুগাট ব্যবহার করা এ ফোনের দুটি ধরন রয়েছে। একটির র্যাম ৩ গিগা এবং ইন্টারনাল স্টোরেজ ক্ষমতা ৩২ গিগা। অন্যটির ৪ গিগা র্যামসহ ৬৪ গিগা ইন্টারনাল স্টোরেজ ক্ষমতা রয়েছে। দুটি ধরনেই ২৫৬ গিগা পর্যন্ত মেমরি সংযুক্ত করা যাবে। নকিয়া ৬ -এর ব্যাক ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের এবং ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed