Main Menu

দক্ষিণ সুরমায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিশেষ সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের খালপার গ্রামের সুরমা নদীর তীরে অজ্ঞাত এক যুবকের (২৮/৩০ বছর) লাশ পাওয়া গেছে। বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে পথচারীরা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে খালপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুরমা নদীর তীরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। তার শরীর থেকে রক্ত ঝড়ছে। সাথে সাথে স্থানীয় ইউপি সদস্য শরীফ উদ্দিনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌছে পুলিশকে খবর দেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত লোক ভীড় করতে থাকেন যুবকটিকে এক নজর দেখার জন্য। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যুবকটির পড়নে পেন্ট, সার্ট, জুতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ও মুখে দাড়ি রয়েছে। পাশে টাকা পয়সা, মোবাইল ফোন, ছাতা ও অন্যান্য সামগ্রী পড়ে আছে। খবর পেয়ে পুলিশ, ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং লাশটি উদ্ধারে তৎপরতা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ওসি শাহ হারুনুর রশিদ জানান, লাশটির পরিচয় পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed