অটোচালককে হত্যার দায়ে তিন জনের ফাঁসি
বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় হায়দার আলী নামে এক অটোচালককে হত্যার দায়ে তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।
বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এই রায় দেন। এছাড়া রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- কালিয়াকৈর উপজেলার জাথালিয়া গ্রামের আমির হামজার ছেলে দেলোয়ার হোসেন, তার ভাই আলমগীর হোসেন এবং মৌচাক গ্রামের মেহেদী হাসান ওরফে বাবু। রায় ঘোষণার সময় আলমগীর ও মেহেদী আদালতে উপস্থিত ছিলেন। দণ্ড পাওয়া অপর আসামি দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকালে কালিয়াকৈর থেকে অপহরণ করা লালমনিরহাট জেলার বাসিন্দা অটোচালক হায়দার আলীকে, যিনি কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া গ্রামের স্থানীয় বাবুলের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন। পরদিন পাশের এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের দিনই নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। মামলাটিতে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) হারিছ উদ্দিন আহমেদ। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন লাবিব উদ্দিন সিদ্দিক।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed