ফেঞ্চুগঞ্জে বন্যার পানি কমছে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও এখনও পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে। বুধবার কুশিয়ারায় পানি বিপদসীমার ১শ’ ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের ১৭৪নং গেজ স্টেশনের তত্বাবধায়ক গিয়াস উদ্দিন জানিয়েছেন। গত শনিবার পানি ১শ’ ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
এদিকে সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ অব্যাহত আছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মোঃ শহিদুর রহমান রোমান উপজেলা পরিষদের তহবিল থেকে বরাদ্দকৃত দুই লক্ষ টাকা বন্যা দূর্গত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করেন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত ছত্তিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী, পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ অর্থ বিতরণ করেন।
এসময় তার সাথে ছিলেন- সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিক উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আজাদ কাজী।
একই সময় সিলেট জেলা সমাজ কল্যাণ অফিসের উপ-পরিচালক নিবাস রঞ্জণ দাস বন্যা দূর্গত ছত্তিশ, পিঠাইটিকর এলাকা পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার আবু সাঈদ। ফেঞ্চুগঞ্জ উপজেলা বন্যা দূর্গতদের পাশে দাঁড়াতে জেলা সমাজকল্যাণ অফিস ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের জন্য ১ লাখ টাকা বরাদ্দ প্রদান করে।
এদিকে বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে করতে দুটি আশ্রয় কেন্দ্র সহ পানিবন্দী মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওরস্যালাইন বিতরণ করা হয়। দুপুরে চন্ডী প্রসাদ আশ্রয় কেন্দ্রে প্রবাসী আওয়ামী লীগ নেতা শাহজাহান শাহের অর্থায়নে আশ্রয়কেন্দ্রের ২৭টি পরিবারের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed