Main Menu

সোনালী স্বপ্ন’র সেলাই মেশিন বিতরন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্বেচ্ছাসেবী সংস্থা সোনালী স্বপ্ন বাংলাদেশের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী স্বপ্ন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আশরাফ গাজী। সংগঠনের নির্বাহী পরিচালক আবুল মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী শাহাদাত হোসেন, সাফেক মাহবুব, আবুল কালাম, ফেরদৌস চৌধুরী, কয়েছ খান, এমরান হোসেন, মিছবাউল করিম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আশরাফ গাজী বলেন দুঃস্থ অসহায় পরিবারের বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সোনালী স্বপ্ন বাংলাদেশ তাদের সেলাই মেশিন প্রদান করছে। আগামীতেও নারীদের কল্যানে সোনালী স্বপ্ন এ রকম কার্যক্রম বাস্তবায়ন করে যাবে।

Share





Related News

Comments are Closed