Main Menu

ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর জলঢাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে জলঢাকা-ডোমার সড়কের দুন্দিবাড়ি ডুলডুকির মোড় নামক এলাকায় এই দুর্ঘঘটনা ঘটে বলে জানিয়েছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

নিহতরা হলেন, পঞ্চগড় জেলার মসজিদ পাড়া গ্রামের কবির হোসেনের ছেলে ব্যবসায়ী আব্দুল মালেক (৩৫) ও রামের ডাঙ্গা এলাকার আব্দুল বারেকের ছেলে ব্যবসায়ী মোক্তার হোসেন (৩৪)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, মালবোঝাই একটি ট্রাক জলঢাকা থেকে ডোমারের দিকে আসছিলো। এ সময় রংপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাওয়া একটি মোটরসাইকেলে দুইজন আরোহী ট্রাকের পিছন পিছন আসছিলো। হঠাৎ করে তারা ট্রাকটিকে অতিক্রম করার সময় স্লিপ কেটে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তারা মারা যায়। এ সময় ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।

 

Share





Related News

Comments are Closed