বাহুবলে ইয়াবাসহ যুবক আটক
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : বাহুবলে ১৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।
মঙ্গলবার বিকাল ৩টায় হবিগঞ্জের বাহুবল উপজেলার মুছাই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী নূর উদ্দিন (২০) বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামের সাহাব উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে সিনিয়র এএসসি রাসেলুর রহমান ও এসআই রাজ কুমার সরকারের যৌথ নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বাহুবল উপজেলার মুছাই নামক স্থান থেকে ইয়াবার উক্ত চালানটি আটক করা হয়।
Related News
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More



Comments are Closed