ফরহাদ মজহারকে নিজ জিম্মায় মুক্তি
বৈশাখী নিউজ ডেস্ক: কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে নিজ জিম্মায় মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৪ জুলাই) ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব এই নির্দেশ দেন।
এর আগে বিকেল তিনটা থেকে পাঁচটা ২০ মিনিট পর্যন্ত একই ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন তিনি। মঙ্গলবার সকাল নয়টার কিছু আগে ফরহাদ মজহারকে যশোর থেকে আদাবর থানায় আনা হয়।
সোমবার সকালে কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে খুঁজে না পাওয়ায় তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেন।
পরিবার ও পুলিশের সূত্র থেকে জানা যায়, ফরহাদ মজহার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর ভোরে স্ত্রী ফরিদা আখতারের ফোনে কল দিয়ে ফরহাদ মজহার বলেন, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে ওরা মেরে ফেলবে। এরপর বেশ কয়েকবার কল করে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা।
পরে সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে পুলিশের সহায়তায় র্যাব-৬ এর একটি দল ফরহাদ মজহারকে উদ্ধার করে।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed